Dhaka ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

সেপ্টেম্বরের ১৩ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 107

চলতি মাসের প্রথম ১৩ দিনে দেশে মোট ১৩০ কোটি ৫৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, তবে দেশের ১০টি ব্যাংকে কোনো রেমিট্যান্স পৌঁছায়নি, যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে কোনো রেমিট্যান্স না পাওয়া ব্যাংকের মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, চারটি বেসরকারি ব্যাংক এবং চারটি বিদেশি ব্যাংক।

সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

এ ছাড়া কোনো রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও।

এদিকে, সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৬ কোটি ৮৭ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে, আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স প্রবেশ করেছিল।

গেলো ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার), যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেপ্টেম্বরের ১৩ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশের সময় : ০৯:৫২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫