Dhaka ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

গোয়ালন্দে ওসির পর ইউএনও বদলি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 107

গোয়ালন্দ থানার ওসিকে বদলির একদিন পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তাও বদলি হয়েছেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানকে বদলি করে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক করা হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ২১ সেপ্টেম্বর অপরাহ্ন থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন।

এর আগে গত শুক্রবার রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার পরিদর্শকের (ক্রাইম) দায়িত্ব দেওয়া হয়। একই সাথে বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়।

গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনার দুই সপ্তাহের মধ্যে এ দুটি বদলির ঘটনা কাকতালীয় কীনা তা নিয়ে চলছে আলোচনা।

গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর ঈমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। তারা দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হন এবং নুরাল পাগলার এক ভক্ত রাসেল মোল্লা নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা চালানো হয় এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। পরে হামলাকারীরা নুরাল পাগলার কবর থেকে মরদেহ তুলে আগুন ধরিয়ে দেয়। গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক  সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার জনকে আসামি করে মামলা করেন। অন্যদিকে হামলায় নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা ৮ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতনামা  ৪ হাজার জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

এ পর্যন্ত পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ওসির পর ইউএনও বদলি

প্রকাশের সময় : ০২:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫