বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বলাকা ক্লিনিকে যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ, তদন্তে মিলল না প্রমাণ ডিসেম্বরে আসছে ‘পঞ্চায়েতে’র পঞ্চম সিজন জাককানইবিতে ওবিই কারিকুলামবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট সংসদ অধিবেশন শেষে এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 107

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামের এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ, এবং ১২টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব। ঘোষণায় একদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে, অন্যদিকে গাজায় ইসরাইলের অবরোধ, বোমাবর্ষণ এবং মানবিক বিপর্যয়েরও সমালোচনা করা হয়েছে।

ঘোষণায় ফিলিস্তিন ও ইসরাইল—দুই রাষ্ট্র সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধ করতে এবং মানবিক পরিস্থিতি উত্তরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়েছে।

তবে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা দিয়েছিলেন যে, “ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না।” ভোটের পর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, “এই ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করাটা প্রমাণ করে যে সাধারণ পরিষদ এখন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে।”

অন্যদিকে, হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং একে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে একটি ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে দেখছে। তারা আশা করছে, এই প্রস্তাবের ভিত্তিতে আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ সভায় কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

প্রকাশের সময় : ০৯:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫