গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 118
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে এটি অনুভূত হয়।
ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও এ কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষনিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সিলেটেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ কিলোমিটার দূরে ভূটানের কাছাকাছি অঞ্চলে আসামের উদালগুড়ি এলাকা থেকে ১৫ কিলোমিটার পূবে।
এর আগে, গত এপ্রিলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা সে সময়ে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
Tag :





















