Dhaka ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নুরাল পাগলের মরদেহে তেল ছিটানো ব্যক্তি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 127

গোয়ালন্দের নুরাল পাগলের মরদেহে তেল ছিটানো ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম নজরুল ইসলাম নজির। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বর পাড়া গ্রামের আকবর শেখের ছেলে। রোববার ভোরে রাজবাড়ী ডিবি ও গোয়ালন্দ ঘাট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফরিদপুরের নগরকান্দা থেকে তাকে গ্রেপ্তার করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় ফরিদপুরের নগরকান্দা থেকে নজিরকে গ্রেপ্তার করা হয়। নুরাল পাগলের মরদেহে তেল ছিটানোর কথা সে পুলিশের কাছে স্বীকার করেছে। জখম, লুটিপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানোর মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি। তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় এপর্যন্ত ২৪ জন গ্রেপ্তার হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নুরাল পাগলের মরদেহে তেল ছিটানো ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫