শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর উদ্যোগ সরকারের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 104

সরকার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বয়স্ক অসুস্থদের সাজা ভোগের সময় কমিয়ে তাদের মুক্তি দেওয়ার চিন্তা করছে। এছাড়া নারীদের ক্ষেত্রে সাজার মেয়াদ ২০ বছর করা হতে পারে।

রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বলেন, কারাগারে অনেক সমস্যা রয়েছে। সংস্কার দরকার। বাজেটের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। অনেক বন্দির বয়স হয়েছে এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের ওষুধের জন্য বেশি বাজেট প্রয়োজন হয়। আমরা চাই যাদের বয়স বেশি হয়েছে, তাদের জন্য যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক।

তিনি আরও বলেন, যাবজ্জীবন সাজাকে ৩০ বছর ধরা হয়, সেটি কমিয়ে নির্ধারণ করা হবে। নারীদের ক্ষেত্রে হয়তো ২০ বছর করা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে হয়তো কিছুটা বেশি সময় দিতে হতে পারে। তবে ব্যক্তির বয়স, অপরাধের ধরন, এবং পুনরায় অপরাধ করার সম্ভাব্যতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপরাধ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর উদ্যোগ সরকারের

প্রকাশের সময় : ০২:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫