জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয়, ভিপি জিতু-জিএস মাজহার
- প্রকাশের সময় : ০৭:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 106
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মো. মাজহারুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে।
এছাড়া এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। দুজনই শিবির সমর্থিত জোটের প্রার্থী।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২১টিতে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। শীর্ষ চারটি পদের মধ্যে তিনটি তাদের দখলে গেছে।
কেন্দ্রীয় সংসদের অন্যান্য পদে নির্বাচিতরা
-
শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল)
-
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)
-
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল)
-
সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)
-
সহ-সাংস্কৃতিক সম্পাদক: মো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল)
-
নাট্য সম্পাদক: মো. রুহুল ইসলাম (শিবির প্যানেল)
-
ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)
-
সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল)
-
সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): মো. মাহাদী হাসান (শিবির প্যানেল)
-
তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল)
-
সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: আহসাব লাবিব (বাগছাস)
-
সহ-সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা (শিবির প্যানেল)
-
সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ): মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল)
-
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনী মোবারক (শিবির প্যানেল)
-
পরিবহন ও যোগাযোগ সম্পাদক: মো. তানভীর রহমান (শিবির প্যানেল)
কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা
-
নারী: নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান, নুসরাত জাহান ইমা (সকলেই শিবির প্যানেল)
-
পুরুষ: মো. তরিকুল ইসলাম, আবু তালহা, মো. আলী চিশতী (সকলেই শিবির প্যানেল)
ভোটগ্রহণ ও অংশগ্রহণ
গত ১১ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪২ ঘণ্টা ভোট গণনার পর ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ ভোট দিয়েছেন।
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী ছিলেন। নারী প্রার্থী ছিলেন ৬ জন।
নির্বাচনে মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল অংশ নেয়। তবে ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে। এর মধ্যে ছিল প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’, এবং স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’।
























