Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 112

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করবেন। বিজয়া দশমী উপলক্ষে আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে পরের দুই দিন—শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হয়ে মোট তিন দিনের অবকাশ মিলবে।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও দীর্ঘ হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। টানা ১২ দিনের এই ছুটির মধ্যে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী-শ্রী লক্ষ্মী পূজার ছুটি অন্তর্ভুক্ত থাকবে।

২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা কার্যত আরও দুই দিন বাড়তি ছুটি পাবেন। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজার জন্যও ঐচ্ছ্বিক ছুটি নির্ধারিত আছে।

বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটির বিষয়ে নিজ নিজ সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রকাশের সময় : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫