Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা নওগাঁয় ৪০ কেজির বেশি কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার কালুখালীতে ৭৪টি চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনের কারাদণ্ড এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে জাককানইবির শিক্ষার্থীদের ত্রিশালের পাঁচটি স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান  কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

পাংশায় হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বর্ণলংকার ও নগদ টাকা লুট

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 161

 রাজবাড়ীর পাংশায় ব্যবসায়ী খন্দকার কামরুজ্জামানকে হাতুরী দিয়ে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকালে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে হাসিনা মঞ্জিলে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

ব্যবসায়ী খন্দকার কামরুজ্জামানের স্ত্রী হাসিনা বেগম জানান, ‘আমার ডায়াবেটিস। প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করি। শুক্রবার হাঁটাহাঁটি শেষ করে ফিরে এসে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন। পরে আমাকে বলেন কয়েকজন এসে সব নিয়ে গেছে। আমি উঠতেই আমাকে হাতুরী দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে তারা। দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্নাংলকার ও নগদ টাকা নিয়ে গেছে। পরে কামরুজ্জামানকে প্রথমে পাংশা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও আলামত সংগ্রহ করেছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, এটা ডাকাতি না। তবে মারামারির ঘটনা হয়েছে। টাকা ও স্বর্ণালংকার নিয়েছে বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বর্ণলংকার ও নগদ টাকা লুট

প্রকাশের সময় : ০২:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫