Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

গোয়ালন্দের পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 142

 রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার গত শুক্রবার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

জানা গেছে, উপজেলার ক) গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সার্বজনীন মন্দির, বিজয়বাবু পাড়া মঠ মন্দির, গোয়ালন্দ বালক সমিতি মন্দির, শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির, দৌলতদিয়া বাজার মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। জেলা প্রশাসক সকলকে—ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করার জন্য আহবান জানান। বলেন, সবার ঐকান্তিক সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা হয়ে উঠুক নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময়।

এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দের পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০২:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫