Dhaka ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি রাজধানীর মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা মেসির উঁচিয়ে ধরা বিশ্বকাপ ট্রফি নিলামে তোলা হচ্ছে নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত

ইসরায়েলের বসতি বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা তারেক রহমানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 93

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ অত্যন্ত বেদনাদায়ক এবং এটি ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে প্রায় অসম্ভব করে তুলবে।

তারেক রহমান বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার চেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে।

তিনি আরো উল্লেখ করেন, ‘সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনার খবর মিলেছে, যা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত অসম্ভব করে তুলবে, এটি হৃদয়বিদারক। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, জমি ও ইতিহাসের ওপর চলমান জাতিবিদ্বেষ ও আক্রমণ ফিলিস্তিনিদের গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নিধনের চেয়ে কম কিছু নয়। এটি জঘন্য। ’

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকের উপস্থিতি তুলে ধরে তিনি বলেন, ইসরায়েলি সরকারের উগ্র নীতির ফলে পুরো অঞ্চলজুড়ে যে উত্তেজনা ও সংকট সৃষ্টি হচ্ছে, তাতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত।

তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুধু নিন্দা নয়, কার্যকর চাপ প্রয়োগ করতে হবে। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ জানান যেন তারা গাজায় চলমান ইসরায়েলি নিধনযজ্ঞকে সরাসরি ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েলের বসতি বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা তারেক রহমানের

প্রকাশের সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫