Dhaka ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল আসতে পারে আজ রাতেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 80

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে গণনা।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। প্রাথমিক ফলাফল কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা করা হতে পারে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেড় হাজারের বেশি সদস্য মোতায়েন ছিল।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৯১৯। এর মধ্যে ছাত্রদের হলগুলোতে ভোটার সংখ্যা ৫ হাজার ৩৬৮ এবং ছাত্রীদের হলে ৬ হাজার ৫৫১।

ছাত্রদের হলভিত্তিক ভোটার সংখ্যা: আল বেরুনী হল ২১০, আ ফ ম কামালউদ্দিন হল ৩৩৩, মীর মশাররফ হোসেন হল ৪৬৪, শহীদ সালাম-বরকত হল ২৯৮, মওলানা ভাসানী হল ৫১৪, ১০ নম্বর ছাত্র হল ৫২২, শহীদ রফিক-জব্বার হল ৬৫০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ৩৫০, ২১ নম্বর ছাত্র হল ৭৩৫, জাতীয় কবি নজরুল হল ৯৯২ এবং তাজউদ্দীন আহমদ হল ৯৪৭।

ছাত্রীদের হলভিত্তিক ভোটার সংখ্যা: নওয়াব ফয়জুন্নেসা হল ২৭৯, জাহানারা ইমাম হল ৩৬৭, প্রীতিলতা হল ৩৯৬, বেগম খালেদা জিয়া হল ৪০৩, সুফিয়া কামাল হল ৪৫৬, ১৩ নম্বর ছাত্রী হল ৫১৯, ১৫ নম্বর ছাত্রী হল ৫৭১, রোকেয়া হল ৯৫৬, ফজিলাতুন্নেছা হল ৭৯৮ এবং তারামন বিবি হল ৯৮৩।

জাকসুর ২৫টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ জন প্রার্থী। বামপন্থী, ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত মোট আটটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। তবে ছাত্রদল সমর্থিত প্যানেল ভোটে কারচুপির অভিযোগ তুলে দুপুরেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল আসতে পারে আজ রাতেই

প্রকাশের সময় : ০৭:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫