Dhaka ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় গ্রেফতার আরও ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 109

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং রাসেল মোল্লা হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার অম্বলপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় গোয়ালন্দ বড় মসজিদের ইমাম মো. আবু সাঈদ (৪৫), দেওয়ানপাড়া গ্রামের মো. রাসেল শেখ (২৪)। তাঁদের মধ্যে আবু সাঈদকে ফরিদপুর থেকে ও রাসেল শেখকে ঢাকার নাখালপাড়া থেকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা ও জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিকেলে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন তাঁরা। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এ নিয়ে হত্যা মামলায় ৮ জন ও পুলিশের ওপর হামলা মামলায় ১৬ জনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাতজন।

এর আগে হত্যা মামলার আসামি একটি মসজিদের ইমাম মো. আবদুল লতিফ (৩৫) ও পৌর শহরের বাসিন্দা অভি মন্ডল রঞ্জু (২৯) এবং পুলিশে ওপর হামলা মামলার আসামি কাজী অপু, বিল্লু ও সোহান সরদার (৩৩) সহ পাঁচজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দুটি করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্য, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় গ্রেফতার আরও ২

প্রকাশের সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫