প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

- প্রকাশের সময় : ০৭:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 140

রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০ জন প্রশিক্ষণাথীকে সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়া পাঁচজন দুস্থ নারীর প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আজমীর হোসেন, প্রোগ্রাম অফিসার তাহমিদা খানম প্রমুখ।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য বলেন, শুধু পুঁথিগত বিদ্যাই আমাদের জীবনের একমাত্র অবলম্বন নয়। বিদ্যার পাশাপাশি দক্ষতা উন্নয়ন করাটাও জীবনের জন্য একটি অত্যাবশকীয় বিষয়। হাতের কাজ শেখার কোনো বিকল্প নেই। মহিলা বিষয়ক অধিদপ্তর তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচীর আওতায় ট্রেড ভেদে নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। নিঃসন্দেহে তা ইতিবাচক।

























