Dhaka ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 98

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী সরকারের মন্ত্রীদের জন্য নতুন গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৬০টি গাড়ি কেনার প্রস্তাব এসেছিল, তবে অর্থ মন্ত্রণালয় সেটি বাতিল করেছে। একই সঙ্গে গণমাধ্যমে ছড়ানো—আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনা হচ্ছে—এমন খবরও সঠিক নয়।”

তিনি আরও জানান, আগের সরকারের এমপিদের জন্য আনা ৩০ থেকে ৪০টি গাড়ি জব্দ করেছে সরকার। প্রতিটি গাড়ির দাম প্রায় ৫ কোটি টাকা। এসব গাড়ি আসন্ন নির্বাচনে ব্যবহার করা হবে।

এছাড়া অর্থ উপদেষ্টা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ জনবল জাপানে পাঠানো হবে। সাম্প্রতিক জাপান সফরে এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা হয়েছে।

তিনি আরও জানান, জাপানে যেতে হলে প্রয়োজনীয় দক্ষ জনবলকে জাপানি ভাষা শেখা বাধ্যতামূলক হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল

প্রকাশের সময় : ১০:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫