Dhaka ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

কাঠমাণ্ডুতে নামতে না পেরে ঢাকায় ফিরে এলো বিমানের ফ্লাইট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 79

নিরাপত্তাজনিত কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের অনুমতি না পেয়ে ঢাকায় ফিরে এসেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইটটিতে ১১৪ জন যাত্রী ছিলেন। নির্ধারিত সময়ে কাঠমাণ্ডুর আকাশসীমায় পৌঁছালেও নেপালের সিভিল এভিয়েশন অবতরণের অনুমতি দেয়নি।

বিমানের মুখপাত্র রওশন কবির বলেন, “নেপালে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ থাকতে পারে। তাই ফ্লাইটটিকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।”

এদিন দ্বিতীয় দিনের মতো কাঠমাণ্ডুতে বিক্ষোভ সহিংস রূপ নিলে সেখানে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ঢাকা-কাঠমাণ্ডু রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে নেপালে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি যাত্রীও।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ বিমানের পাশাপাশি নেপালগামী হিমালয়া এয়ারলাইনসের (এইচ-৯) নির্ধারিত ফ্লাইটও বাতিল করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাঠমাণ্ডুতে নামতে না পেরে ঢাকায় ফিরে এলো বিমানের ফ্লাইট

প্রকাশের সময় : ১০:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫