Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ফলাফল ঘিরে থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 86

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও সন্ধ্যার পর ফলাফল ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা এবং অভিযোগ-পাল্টা অভিযোগ থাকলেও ভোট গ্রহণ মোটের ওপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়।

সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে। দোয়েল চত্বর, শাহবাগ, নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নেয়। একই সময়ে শাহবাগ মোড়, টিএসসি ও দোয়েল চত্বরেও রাজনৈতিক কর্মীদের উপস্থিতি দেখা যায়। এতে পুরো বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়।

এদিকে ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে সন্ধ্যায় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম রাত ৮টার দিকে বলেন, ফলাফল ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফলাফল ঘিরে থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশের সময় : ০৯:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫