গুরুত্বপূর্ণ সংবাদ:
১৬ বছরেই মিলবে জাতীয় পরিচয়পত্র: নির্বাচন কমিশন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৩:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 85
১৬ বছর বয়স পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “বিভিন্ন প্রয়োজনে এখন জাতীয় পরিচয়পত্রের দরকার হয়। বিষয়টি বিবেচনা করেই ১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের যেকোনো সময় ১৬ বছর পূর্ণ হলেই এনআইডির জন্য নিবন্ধনের আবেদন করা যাবে।”
একই সঙ্গে তিনি আরও জানান, এখন থেকে এনআইডি হারিয়ে গেলে নতুন করে তুলতে আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন হবে না।
Tag :





















