শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে ২৩ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 95

ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর–৪ থেকে কেটে ফরিদপুর–২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ফলে ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ঢাকার সঙ্গে ২৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়, আলগী ইউনিয়নের সোয়াদি, হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, মাধবপুর ও মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানো হয় এবং গাছ ফেলে দেওয়া হয়।

গত বৃহস্পতিবার প্রকাশিত নির্বাচন কমিশনের গেজেটে দেখা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা) আসনের সঙ্গে একীভূত করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পুরো ভাঙ্গা উপজেলা ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের অন্তর্ভুক্ত থাকায় এ পরিবর্তনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ভাঙ্গা উপজেলা একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়ন ভাঙ্গা পৌরসভার সীমানা সংলগ্ন। অতীতে ভাঙ্গা উপজেলা ফরিদপুর–৫ আসনের অন্তর্ভুক্ত থাকলেও ২০০৮ সাল থেকে এটি ফরিদপুর–৪ আসনের অধীনে রয়েছে।

বিক্ষুব্ধ জনতা বলছেন, অখণ্ড ভাঙ্গা বজায় রাখতে হবে এবং দুটি ইউনিয়নকে অন্য আসনে কেটে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে ২৩ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ১২:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫