Dhaka ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 88

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ৮১০টি বুথে চলবে এই ভোটগ্রহণ।

ভোট শুরুর আগে সকাল সাড়ে সাতটায় আটটি কেন্দ্রে ব্যালট বাক্স খোলা হয় এবং গণমাধ্যমকর্মী ও প্রার্থীদের পোলিং এজেন্টদের উপস্থিতিতে সেগুলো সিলগালা করে দেওয়া হয়। এরপর ঠিক সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ কার্যক্রম।

গত রবিবার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। টিএসসি, মধুর ক্যান্টিন, অনুষদ ভবন ও আবাসিক হলগুলোতে লিফলেট বিতরণ ও প্রচারণায় সরব ছিল প্রার্থীরা। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল নির্বাচনী উৎসবের আমেজ।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন প্রার্থী, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন রয়েছেন।

মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, তবে নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত শিক্ষার্থীরা লাইনে থেকে ভোট দিতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হওয়ায় তাদের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে। নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করছেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রকাশের সময় : ১০:৪৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫