Dhaka ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ডাকসুর ভোট গণনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 81

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন স্থাপন করে ভোট গণনার অগ্রগতি সরাসরি দেখানো হবে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়— ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল বা তরল পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

আগামীকাল সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন এবং পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন ভোটার রয়েছেন।

কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন আরও ১ হাজার ৩৫ জন প্রার্থী।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ডাকসুর ভোট গণনা

প্রকাশের সময় : ০২:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫