গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

কালুখালী প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৯:৫৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 138

রাজবাড়ী কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড় এলাকায় রবিবার রাত সাড়ে ১০টায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
জানা যায়, দুইটি মোটরসাইকেলে ৪ জন বন্ধু পাংশার দিকে ঘুরতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। আর একটি সূত্র বলছে, একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতরা হলেন পাংশা উপজেলার মৈশালা গ্রামের অসিতের ছেলে স্বাধীন এবং কালুখালীর ঘিকুমলা গ্রামের বক্কারের ছেলে কাজল।
গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
Tag :

























