Dhaka ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 89

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, “আশা করবো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে।”

নির্বাচন ঘিরে মাস্টার ট্রেইনারদের ট্রেনিং সম্পন্ন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চাই আমরা। কিন্তু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশিদার রাজনৈতিক দল, তারপরে নির্বাচন কমিশন।”

অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কার্যক্রম বন্ধ হয়নি জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ফ‍্যাসিস্টের দোসররা জামিনে বের হয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে আমরা সজাগ রয়েছি। আসন্ন পূজাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে, তবে তা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।”

পুলিশকে জনগণের জন‍্য কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে। রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকতে হবে। কোনো দলের দিকে যাওয়া যাবে না, জনগণের দিতে যেতে হবে। আগামী জাতীয় নির্বাচন হোক শান্তিপূর্ণ।”

এছাড়াও পুলিশ এবার ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে উল্লেখ করে তিনি বলেন, “মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। আমি যতদিন থাকবো পোস্টিং লটারির মাধ‍্যমেই হবে। কিন্তু আমাদের ব‍্যর্থতা জোড়ে ঘোষণা করা হলেও আমাদের সফলতা প্রচার করা হয় না।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫