স্বর্ণের বাজারে আবারও ঊর্ধ্বগতি, আজ যে দামে বিক্রি হচ্ছে
- প্রকাশের সময় : ১২:১০:২০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 86
বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারে। টানা তিন দফায় বাড়ার পর সর্বশেষ ৩ সেপ্টেম্বর রাতে নতুন মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দামেই আজ রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) স্বর্ণ বিক্রি হচ্ছে দেশের বাজারে।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা
২১ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৭০,৭০৩ টাকা
১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৪৬,৩১৩ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১,২১,১৬৬ টাকা
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে
২২ ক্যারেট রুপার ভরি: ২,৮১১ টাকা
২১ ক্যারেট রুপার ভরি: ২,৬৮৩ টাকা
১৮ ক্যারেট রুপার ভরি: ২,২৯৮ টাকা
সনাতন পদ্ধতির রুপার ভরি: ১,৭২৬ টাকা
এর আগে ২৬ আগস্টের আগে এক দফায় স্বর্ণের দাম কমেছিল। তবে এরপর টানা তিন দফায় মোট ৪ হাজার ১৮৭ টাকা বাড়ানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে, আর ১৬ বার কমেছে। গত বছর (২০২৪ সালে) মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল।


























