Dhaka ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

আফগানিস্তানে ভূমিকম্প : ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের জরুরি ত্রাণ সহায়তা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

আফগানিস্তানে সংঘঠিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রান সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

আজ শুক্রবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান প্রায় সাড়ে ১১ টন খাদ্যসামগ্রীসহ দুর্যোগ মোকাবেলা সরঞ্জাম পাঠানো হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্পে সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল আটটায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রীসহ আফগানিস্তানের কাবুলের উদ্দেশ্যে রওনা করে। ১১ টন ২২৭ কেজি ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ঔষধ। এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে বিমান বাহিনীর পরিবহন বিমানটি আজই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলীমুল আমীন বিমানটি বাংলাদেশ ত্যাগের পূর্বে এ উপলক্ষে প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশ্বাস করে যে, বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত পৌনে ১২ টায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে অদ্যাবধি কমপক্ষে ২২০৫ জন নিহত, ৩৬৪০ জন আহত এবং ৮০০০ এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। আফগানিস্তানে সংঘঠিত ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান এবং জরুরী চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বন্ধুপ্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আফগানিস্তানে ভূমিকম্প : ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের জরুরি ত্রাণ সহায়তা

প্রকাশের সময় : ১১:৪০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫