শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের

আজ খুলছে উত্তরা ইপিজেড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 118

টানা কয়েক দিনের অচলাবস্থার পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়া হচ্ছে উত্তরা ইপিজেডের সব কারখানা। তবে এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) কোম্পানি খুলবে শনিবার।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের নিরাপত্তার বৃহত্তর স্বার্থে ৩ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডের সব কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে। শ্রমিকদের যৌক্তিক দাবি-দাওয়া পূরণ, শ্রম অসন্তোষ নিরসন এবং সর্বোপরি ইপিজেডের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ও বিনিয়োগবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতকল্পে ৩ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডস্থ জোন অফিসের কনফারেন্স রুমে একটি জরুরি সভা হয়।

ওই সভায় এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লি. এর শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা এবং মালিক প্রতিনিধি, জেলা প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি, এনসিপি, জামায়াতের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিকদের উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উপস্থিত সবার সম্মতিক্রমে শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণের বিষয়ে এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লি. এর মালিক পক্ষ সম্মত হয় এবং আগামী ৬ সেপ্টেম্বর থেকে কারখানা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।
পাশাপাশি ইপিজেডের উৎপাদনমুখী কর্মপরিবেশ ফিরিয়ে আনা, বৈদেশিক বিনিয়োগ অব্যাহত রাখা এবং দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে উত্তরা ইপিজেডের অন্যান্য সব কারখানা যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও ৩ সেপ্টেম্বর নিহত শ্রমিক আহসান হাবীবের আইনানুগ অভিভাবককে প্রাথমিকভাবে ক্ষতিপূরণ বাবদ ২ লাখ টাকা এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লি. এর পক্ষ থেকে দেওয়া হয়। পাশাপাশি আহত সব শ্রমিকের চিকিৎসা ব্যয়ভার এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লি. বহন করবে মর্মে মালিক পক্ষ প্রতিশ্রুতি প্রদান করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ খুলছে উত্তরা ইপিজেড

প্রকাশের সময় : ০৯:০০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫