সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

শেরপুরে শিশু নিপীড়নকারীকে গ্রেফতার  দাবিতে স্মারকলিপি

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 124

শেরপুরে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টাকারী ৬৫ বছরের বৃদ্ধ সৈয়দ আলী ওরফে চিকু মিয়াকে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধনসহ জেলা প্রশাসক-পুলিশ সুপার  বরাবর স্মারকলিপি প্রদান প্রদান করেছে এলাকাবাসী। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণের চেষ্টাকারী বৃদ্ধকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান।
জানা যায়, গত ২৬ আগস্ট সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা এলাকায় হতদরিদ্র পরিবারের ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন বৃদ্ধ চিকু মিয়া। ওই ঘটনায় গত ২৮ আগস্ট শিশুর ভাই বাদী হয়ে শেরপুর সদর থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত বৃদ্ধ চিকু মিয়া এখনও গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ধর্ষণচেষ্টার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযুক্ত চিকু মিয়াকে দ্রুত গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেরপুরে শিশু নিপীড়নকারীকে গ্রেফতার  দাবিতে স্মারকলিপি

প্রকাশের সময় : ০৯:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫