Dhaka ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি রাজধানীর মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা মেসির উঁচিয়ে ধরা বিশ্বকাপ ট্রফি নিলামে তোলা হচ্ছে নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত

নুর–লুৎফরের ওপর হামলা প্রমাণ করে হাসিনার দোসররা সক্রিয় : দুদু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 77

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জাগপার সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ২৪’র গণঅভ্যুত্থানের পর মানুষ ভেবেছিল দেশে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু এক বছরের মধ্যে নুর ও লুৎফরের ওপর হামলা প্রমাণ করেছে, শেখ হাসিনার দোসররা এখনো সক্রিয়। তিনি অভিযোগ করেন, হামলাটি হত্যার উদ্দেশ্যে করা হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ জুলুম-লুটপাট চালিয়েছে, গুম ও হত্যা করেছে, যা এর আগে কেউ করেনি। ভারতের সমালোচনা করে দুদু বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের গণতন্ত্র হত্যায় ভূমিকা রাখছে।

সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নুর–লুৎফরের ওপর হামলা প্রমাণ করে হাসিনার দোসররা সক্রিয় : দুদু

প্রকাশের সময় : ০২:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫