Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের হুমকিদাতা আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 75

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আলী হুসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রক্টরের নিকট লিখিত অভিযোগ জানায় ছাত্রশিবির। এছাড়াও, ছাত্রদল, বাগছাসসহ অন্যান্য ছাত্রসংগঠনগুলোও এ দাবি জানায়। পরবর্তীতে, এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। এছাড়াও, আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধর্ষণের হুমকিদাতা আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

প্রকাশের সময় : ১২:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫