Dhaka ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

চলন্ত বাস থেকে জাবি ছাত্রীকে ধাক্কা, রাজধানী পরিবহনের ২৭ বাস আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 90

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানী পরিবহনের এক বাস স্টাফের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ২৭টি বাস আটক করেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী হালিমা খাতুন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সাভারের পাকিজা এলাকা থেকে রাজধানী পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করলে হেলপার তাকে নামতে বলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা জানালে হেলপার ক্ষুব্ধ হয়ে চলন্ত বাস থেকেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে হালিমার পায়ে গুরুতর আঘাত লাগে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ভুক্তভোগী হালিমা খাতুন বলেন, “সন্ধ্যায় টিউশনি শেষ করে পাকিজা থেকে বাসে উঠতে গেলে হেলপার আমাকে বিশ্ববিদ্যালয়ে নামার কথা শুনে উঠতে দেয়নি। পরে জোর করে উঠতে চাইলে চলন্ত বাস থেকেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমি গুরুতর আহত হই।”

এ বিষয়ে আটক বাসের এক চালক মো. জুয়েল বলেন, “আমাদের এক হেলপার নাকি একজন শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ২৭টি বাস আটক করে রেখেছেন। শুনেছি মালিকপক্ষ আগামীকাল দুপুরে আসবেন।”

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “এটি অত্যন্ত অমানবিক ও নিন্দনীয় ঘটনা। বাস মালিকদের সঙ্গে কথা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বৈঠক হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চলন্ত বাস থেকে জাবি ছাত্রীকে ধাক্কা, রাজধানী পরিবহনের ২৭ বাস আটক

প্রকাশের সময় : ০৮:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫