র্যাবের অভিযানে গৃহবধূ হত্যাকান্ডের আসামি সাগর গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০২:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 131
রাজবাড়ীর গোয়ালন্দে গৃহবধূ লিপি আক্তার হত্যার অন্যতম আসামী সাগর শেখ (২০) গ্রেফতার করেছে র্যাব-১০। রোববার ভোর সাড়ে চারটার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন চরচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ীর সদর উপজেলার চর খানখানাপুর গ্রামের মান্নান শেখের ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা ছালাম সরদার একজন প্রবাসী। প্রবাসে থাকায় গৃহবধূ একাই চর বালিয়াকান্দি এলাকার একটি নিজস্ব বাড়িতে বসবাস করতেন। গত ১০ আগস্ট প্রতিবেশী তার ধারের টাকা নিতে এসে মৃতদেহ খাটে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। অজ্ঞাতনামা আসামীরা ৯ আগস্ট ২০২৫ তারিখ রাত ২১:৩০ থেকে ১০ আগস্ট সকাল ৭:৩০ ঘটিকার মধ্যে কোন এক সময় ভুক্তভোগীকে শ্বাসরোধে হত্যা করে এবং ঘরে থাকা একটি বাটন মোবাইল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি ট্যাব চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ালন্দঘাট থানায় মামলা হয়। পরবর্তীতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সাগর শেখকে গ্রেফতার করে। গ্রফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


























