Dhaka ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশ পুলিশ নিয়োগ দিতে যাচ্ছে ২ হাজার ট্রেইনি কনস্টেবল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 182

বাংলাদেশ পুলিশ দেশের ৬৪ জেলায় ২ হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিতে যাচ্ছে। এ উপলক্ষে জেলা পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আবু হাসান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

ওই পত্রে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পত্র অনুয়ায়ী, ঢাকা জেলায় শূন্য পদে নিয়োগ দেওয়া হবে ১৬৭ জন, গাজীপুরে ৪৭, নওগাঁয় ৩৬, মানিকগঞ্জে ১৯, নাটোরে ২৪, চাঁপাইনবাবগঞ্জে ২৩, বগুড়ায় ৪৭, নারায়ণগঞ্জে ৪১, মুন্সিগঞ্জে ২০, নরসিংদীতে ৪০, রংপুরে ৩১, দিনাজপুরে ৪২, গোপালগঞ্জে ২৭, মাদারীপুরে ৩৩, কুড়িগ্রামে ১৬, রাজবাড়ীতে ২৯, শরীয়তপুরে ১৬, নীলফামারীতে ১৭, কিশোরগঞ্জে ৪১, ঠাকুরগাঁওয়ে ১৯, টাঙ্গাইলে ৫০, পাবনায় ৩৫, সিরাজগঞ্জে ৪৩, হবিগঞ্জে ২৯, সুনামগঞ্জে ৩৪, রাঙামাটিতে ৮, মাগুরায় ১২, খুলনায় ৩২, ভোলায় ২৪, কুষ্টিয়ায় ২৭ জনকে।

এছাড়াও লালমনিরহাটে ৩৩, গাইবান্ধায় ১৭, ঝালকাঠিতে ৯, পঞ্চগড়ে ১৪, ময়মনসিংহে ৭১, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৫, জামালপুরে ৩২, নেত্রকোণায় ৩১, শেরপুরে ১৩, নড়াইলে ১৯, চট্টগ্রামে ১০৬, বাগেরহাটে ২০, বান্দরবানে ৫, সাতক্ষীরায় ২৮, কক্সবাজারে ৩২, চুয়াডাঙ্গায় ১৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৯, চাঁদপুরে ৩৪, মেহেরপুরে ৯, কুমিল্লায় ৭৫, খাগড়াছড়িতে ৯, ফেনীতে ২০, লক্ষ্মীপুরে ২০, পিরোজপুরে ১৫, নোয়াখালীতে ৪৩, বরগুনায় ১২, রাজশাহীতে ৩৬, সিলেটে ৪৮, জয়পুরহাটে ১৩ ও মৌলভীবাজারে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানা যায়।

সূত্রঃ বাসস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ পুলিশ নিয়োগ দিতে যাচ্ছে ২ হাজার ট্রেইনি কনস্টেবল

প্রকাশের সময় : ১১:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫