রাজবাড়ী জেলা সিপিবির সম্মেলন

- প্রকাশের সময় : ০৬:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 115

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা কমিটির ১০ম সম্মেলন শনিবার জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উদীচী কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। সম্মেলন উদ্বোধর করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম।
সম্মেলনের প্রথম অধিবেশনে ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’ ¯েøাগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া। বক্তৃতা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা, সিপিবি নেতা আবুল কালাম, বাবন চক্রবর্তী, দাউদ খান, মুজিব আলম বকুল, মজিবর রহমান, আফরোজা ডলি, ধীরেন্দ্রনাথ দাস, কমিউনিস্ট লীগ জেলা শাখার সম্পাদক সুশান্ত রায়, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
























