গুরুত্বপূর্ণ সংবাদ:
জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষে রক্তাক্ত নূর, রণক্ষেত্রে বিজয়নগর

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 113

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। রক্তাক্ত জখম হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার রাত সোয়া নয়টার দিকে জাপা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পরে নেতাকর্মীরা নূরকে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উভয় পক্ষ মুখোমুখী অবস্থানে রয়েছে।
এদিকে ঘটনার পরপরই গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিপি নুরের রক্তাক্ত চেহারা বলে দেয় পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে লীগাররা বসবাস করছে। জাতীয় পার্টিকে নিরাপত্তা দিয়ে ভিপি নুরকে রক্তাক্ত করেছে এই পুলিশ ও সেনাবাহিনী।
Tag :

























