পাংশায় ভ্যান নিয়ে বের হয়ে ৩ দিন ধরে নিখোঁজ
- প্রকাশের সময় : ০৫:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 153
রাজবাড়ীর পাংশায় ভ্যান নিয়ে বের হয়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন টুটুল মন্ডল (১৯) নামে এক যুবক। পেশায় ভ্যানচালক টুটুল রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বকশীপুর গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।
কুদ্দুস মন্ডল জানান, তার দুই ছেলে, এক মেয়ে। টুটুল দ্বিতীয়। বড় ছেলে ঢাকায় ছোটখাটো একটি চাকরি করে। টুটুল ভ্যান চালায়। দুই ছেলের আয়ে কোনোমতে চলে সংসার। গত বুধবার সকাল আটটার দিকে টুটুল প্রতিদিনের মত ভ্যান নিয়ে বের হয়। রাতে বাড়ি না ফেরায় আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেন। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। গত বৃহস্পতিবার তিনি পাংশা থানায় জিডি করেন।
বলেন, ইদানীং দুর্বৃত্তরা ভ্যান, অটোরিক্সা ছিনিয়ে নেওয়ার জন্য খুন করছে। তার ছেলের কী হয়েছে তা আল্লাহই জানেন। ছেলের জন্য আমার স্ত্রী (টুটুলের মা) দিন রাত শুধু কাঁদছে আর কাঁদছে।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, ভ্যানচালক টুটুল নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিভিন্ন থানায় এ সংক্রান্ত বার্ত পাঠানো হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

























