কালুখালীতে ডেন্টাল এক্স-রে কার্যক্রম উদ্বোধন

- প্রকাশের সময় : ০৫:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 139

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল এক্স-রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. নুরুল ইসলাম এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমাত আলী, ডেন্টাল সার্জন ডা. মো. ফখরুল আলম। এছাড়া মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান, ডা. এনামুল হক, ডা. সজল এবং পাংশা ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল এক্স-রে চালু হওয়ায় রাজবাড়ীসহ আশপাশের জেলার রোগীরা উন্নত চিকিৎসাসেবা পাবেন। দেশের মধ্যে দ্বিতীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে এখানে এ সেবা চালু হলো, যা সাধারণ মানুষের জন্য চিকিৎসা খাতে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
























