Dhaka ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে, আসামি লতিফ সিদ্দিকীসহ ১৬ জন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 96

বীর মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর আটক সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, ঢাকা রিপোর্টার ইউনিটি (ডিআরইউ) থেকে আটক লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।
সন্ত্রাসবিরোধী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের মোবাইলে উসকানিমূলক বক্তব্য পাওয়া গেছে। এর বাইরে তেমন কিছু পাওয়া যায়নি।
এর আগে এদিন দুপুর ১২টার দিকে ডিআরইউয়ে উত্তেজনাকর এ ঘটনা ঘটে। সেখান থেকেই তাদের তুলে নিয়ে যায় পুলিশ।
সেসময় বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তাদের গ্রেফতার দেখানো হবে কি না সে সময় জানতে চাইলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এই মুহূর্তে বলতে পারছি না।
এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। এই অনুষ্ঠানে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলে এবং তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে, আসামি লতিফ সিদ্দিকীসহ ১৬ জন

প্রকাশের সময় : ০১:৪৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫