Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, দোকানির বিরুদ্ধে মামলা নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নিজ খরচে রোগীকে স্যালাইন কিনে দিলেন কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের হাতে কৃষক নিহত ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতায় ১৩ হোটেল বন্ধ, ৫০টিকে নোটিশ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : তথ্যমন্ত্রী পার্থ বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান দায়িত্ব নিয়েই মঈন খানের হুঁশিয়ারি, দুর্নীতিতে জড়িতদের ছাড় নয় দুই দিনেই ইনিংসে হার বাংলাদেশের, সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার

কুশিয়ারার সাদা বালি হরিলুট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 243

হবিগঞ্জের সবচেয়ে বড় বালু মহাল কুশিয়ারা নদীর স্বচ্ছ সাদা বালি যাচ্ছে কোথায় ! বুধবার কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পরে টনক নড়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের।

বুধবার বিকাল ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু ব্যবসায়ীরা সটকে পড়েন।

কাউকে না পেয়ে প্রশাসনের লোকজন ১৫ হাজার ঘনফুট বালুসহ দুটি নৌকা আটক করেন। এ বিষয়ে কয়েকটি দৈনিক পত্রিকায় কুশিয়ারার সাদা বালু হরিলুট কান্ড নিয়ে পত্রিকায় নিউজ প্রকাশ হয়। এরপরই নড়েচরে বসে প্রশাসন।

সরকারের পট পরিবর্তনের পরে নামে বেনামে তোলা হয়েছে সাদা বালু। কম পক্ষে ১০ থেকে ১৫টি স্থানে প্রতিদিন কয়েক লক্ষ ঘনফুট বালু তোলা হয়। তবে বেশির ভাগ ব্যবহার হচ্ছে ঢাকা সিলেট ৬ লেনের কাজে।

অবৈধ বালু তোলার ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। কুশিয়ারা তীরের চরগুলো হচ্ছে বালু শুন্য।

এ খবর পেয়ে বুধবার নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ এবং ইনাতগঞ্জ ইউনিয়ন এর কুশিয়ারা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টাব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

অভিযান পরিচালনা করে প্রায় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় হ্যান্ড মাইকে কেউ যেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন না করেন সে বিষয়ে সতর্ক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদী থেকে নামে বেনামে আওয়ামিলীগ ও বিএনপির কিছু সংখ্যক নেতা সিন্ডিকেটের মাধ্যমে বালু উত্তোলন করে আসছেন। এ ব্যাপারে একাধিক সংবাদ জাতীয় ও স্থানীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের টনক নড়ে নি।
সম্প্রতি সিলেটে সাদা পাথর নিয়ে আলোড়ন সৃষ্টি হলে নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে সাদা বালু উত্তোলন ও হরিলুট সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। ফলে বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন বলেন, আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে, তাই আমরা তিন ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করি। উত্তোলনকারী নৌকা গুলো পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুশিয়ারার সাদা বালি হরিলুট

প্রকাশের সময় : ০১:৪৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫