শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না

আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিলো সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 265

হিমাগারের গেটে প্রতিকেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। পাশাপাশি সরকার ৫০ হাজার টন আলু কেনার ঘোষণা দিয়েছে।
বুধবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
এতে বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলুচাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনামতে উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে সদস্য করে চার সদস্যবিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।
ওই কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো-১. হিমাগার গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
২. সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করে চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বিক্রি করা হবে।
৩. আগামী মৌসুমে আলুচাষিদের প্রণোদনা দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিলো সরকার

প্রকাশের সময় : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫