সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই বেকারিকে ১৩ হাজার টাকা জরিমানা

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 128

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অভিযোগে দুটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । বুধবার (২৭ আগস্ট ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে মেহেদী বেকারীকে মোড়কের গায়ে মূল্য না রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা  এবং রসুলপুর বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা এবং আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫২ ধারায় এ অর্থদণ্ড  দেওয়া হয়েছে। এ সময় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড এবং  আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন,
“নিরাপদ খাদ্যপণ্য প্রস্তুতকরণে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। উৎপাদনকারীরা নৈতিকভাবে নিরাপদ ও বিশুদ্ধ খাদ্য উৎপাদনে দায়বদ্ধ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি ভোক্তাগণকে আহ্বান জানাই তারা যেন পণ্যের মান বিষয়ে সচেতন থাকেন।”নিরাপদ খাদ্য নিশ্চিত করনে,  এবং জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই বেকারিকে ১৩ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৯:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫