Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 270

রাজবাড়ীতে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন, আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ, আপিল বিভাগের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরী আদেশ প্রদান, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন।

মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তারা বলেন, তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারকে দ্রæত উদ্যোগ নিতে হবে। মানববন্ধন শেষে শিক্ষক কর্মকর্তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫