রাজবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ

- প্রকাশের সময় : ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / 231

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৪ টি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ৪ জন শিক্ষার্থীর মাঝে এ্যাসিসটিভ ডিভাইস হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ ২৬ শে আগষ্ট দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করেন কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ।
খামারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেসমিন আক্তার,ঘাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলহাজ শিকদার, বথুনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহাদ আলী,হারোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিশুক হাসান,চরচিলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়ালিদ এই এ্যাসিসটিভ ডিভাইস / হুইল চেয়ার পেয়েছে।
এসময় কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।
























