রাজবাড়ীর কালুখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০৪:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / 105

রাজবাড়ীর কালুখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২৬ শে আগষ্ট) সকালে উপজেলা হল রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু ধর্ম বিষয়ক কল্যান ট্রাস্টের রাজবাড়ী জেলা সহকারী পরিচালক অভিজিৎ কুমার বিশ্বাস, মসজিদের ইমাম ও বিভিন্ন মন্দিরের পুরোহীতগন। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আইন বার্তার জেলা প্রতিনিধি আদম আলী, আমার সংবাদের কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, জিটিভির রাজবাড়ী প্রতিনিধি ইমরান খাঁন, সময়ের কন্ঠস্বরের জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, মাতৃকন্ঠের উপজেলা প্রতিনিধি জুয়েল সরদার প্রমুখ।
উপজেলার ৭ টি ইউনিয়নে ১২ সেপ্টেম্ভর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪৭৮২৩ জন শিশুকে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে। টাইফয়েড টিকা পেতে জন্ম নিবন্ধন দিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন বলেন আমরা শতভাগ টায়ফয়েড টিকা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
























