Dhaka ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে লুট হওয়া পাথর নিজ খরচে ফিরিয়ে দিতে আলটিমেটাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 211

আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে লুট হওয়া সাদা পাথর নিজ উদ্যোগে ও নিজ খরচে পর্যটনকেন্দ্র সাদা পাথরে পৌঁছে দেওয়ার আলটিমেটাম দিয়েছে সিলেটের জেলা প্রশাসন। অন্যথায় সাদা পাথর অবৈধভাবে ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৩ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ ও সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এরই মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দুই উপজেলায় মাইকিং করা হয়েছে। তাছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ফেসবুক পেজ থেকেও বিষয়টি প্রচার করা হয়েছে।
জানা গেছে, সাদা পাথরে লুট হওয়া পাথর উদ্ধারে শনিবার কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে যাদের কাছে এখনো সাদা পাথর রয়েছে, তারা নিজ উদ্যোগে এবং নিজ খরচে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পৌঁছে দেবেন।
সভায় বলা হয়, যেহেতু জনপ্রতিনিধিরা সরকারের অংশ তাই এ পাথর উদ্ধারে তাদেরও দায় রয়েছে। যার যার এলাকায় খোঁজখবর নিয়ে পাথর ভোলাগঞ্জে পৌঁছানোর বিষয়ে উদ্যোগ নেবেন তারা।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ বলেন, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলা ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ডাম্পিং স্টেশনে নিজ উদ্যোগে পাথর ফেরত পাঠাতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে লুট হওয়া পাথর নিজ খরচে ফিরিয়ে দিতে আলটিমেটাম

প্রকাশের সময় : ১০:০০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫