Dhaka ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

গড়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, মোবাইল কোর্টের অভিযান

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 249

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গড়াই নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইজনকে কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন নারুয়া ইউনিয়ন সংলগ্ন গড়াই নদীতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে মনিরুল ও মিরাজুল নামে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে পাকা রাস্তা, বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে নারুয়া বাজার থেকে বাকসাডাঙ্গী হয়ে কোনাগ্রামের গুরুত্বপূর্ণ সড়কের বড় অংশ নদীতে বিলীন হয়েছে।
তারা আরও বলেন, বাকি অংশ ভেঙে গেলে কৃষকরা তাদের ফসল নারুয়া হাটে আনতে পারবে না। পাশাপাশি এ সড়কটি ভেঙে গেলে বাকসাডাঙ্গী, কোনাগ্রাম ও চর-ঘিকমলার মাঠে নদীর পানি ঢুকে পড়বে, যা কৃষি উৎপাদনে বড় বাধা সৃষ্টি করবে। তাই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন,
“আমরা গতরাতে সংবাদ পাই যে নারুয়া ইউনিয়ন সংলগ্ন গড়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। আজ বিকেলে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন,”অবৈধ বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য,অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙন, ফসলি জমি ধ্বংস ও অবকাঠামোর ক্ষতির ঝুঁকি বাড়ছে। এ ধরনের অভিযান নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গড়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, মোবাইল কোর্টের অভিযান

প্রকাশের সময় : ১১:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫