Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

গোয়ালন্দে সন্ত্রাসীদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৯:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 240

রাজবাড়ীর গোয়ালন্দে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও ধর্ষনকারী রবিউল ও ইউসুফ গংদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার বিকাল চারটায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ভবনের সামনে গোয়ালন্দ উপজেলার ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার আসামি ভার্সিটির ছাত্র মামুন ও এলাকার মোছাঃ রিনা বেগম।

তারা বলেন, রবিউল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং ইউসুফ এদের গডফাদার। সে বিদেশে থাকলেও চাঁদাবাজ ও ধর্ষন মামলার আসামি ছিল। গত সোমবার তারা অস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে এ-সময় উত্তেজিত জনতা তাদেরকে ধাওয়া করলে রবিউল পালিয়ে গেলেও ইউসুফ জনগণের হাতে ধরা পড়ে। এ-সময় সে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে এবং স্থানীয় জনতা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের হাতে সোপর্দ করে। কিন্তু থানায় যাওয়ার পর পুলিশ তাকে ছেড়ে দিয়ে যারা তাকে আটক করেছিল তাদেরকে বিভিন্ন মামলায় আটক করে কোর্টে পাঠায়।

ভুক্তভোগী ইউসুফ আলী বলেন, তিনি দীর্ঘ ১০ বছর বাহরাইনে থাকেন এবং দশ বছর পর তিনি দেশে এসেছেন। তিনি বিদেশে থাকাকালীন সময়ে ফেসবুকে মাদক কারবারিদের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট করতেন। এরমধ্যে তিনি একবার নুর ইসলাম গংগদের বিরুদ্ধে একটা পোস্ট করেছিলেন তাদেরকে মাদক সহ ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ফেসবুকে ঘোষণা দেন। সেই কারনে তারা তাকে ধরে দেশীয় লাঠিসোঁটা দিয়ে বেদম প্রহার করে এবং স্বীকার করায় অস্ত্রের কথা। তারা মব জাস্টিস করে সেদিন তাকে মেরে ফেলে দিতে চেয়েছিল। পুলিশ সব কিছু তদন্ত  করে তাকে রক্ষা করেছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ৯৯৯ তে ফোন পাওয়ার পর ডিউটি অফিসার সেখানে গিয়ে তাকে ধরে থানায় নিয়ে আসে এরপর তার কাগজ পাতি দেখে আমরা নিশ্চিত হই সে একজন বাহরাইন প্রবাসী। তার ফেসবুকে পোস্টের কারণে তার সাথে মব জাস্টিস হচ্ছিল পরে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে জড়িত সাত জনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে সন্ত্রাসীদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

প্রকাশের সময় : ০৯:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫