গোয়ালন্দে প্রবাসীর সংবাদ সম্মেলন
চাঁদাবাজি ও মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
- প্রকাশের সময় : ০৭:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 204
রাজবাড়ীর গোয়ালন্দে প্রবাসীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ ইউসুফ আলী শেখ নামের এক প্রবাসী। ছাত্রদল নেতার মাদক ব্যাবসা ও চাঁদাবাজী প্রতিবাদে করায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বুধবার সকাল ১১ ঘটিকায় গোয়ালন্দ প্রেসক্লাব কার্যলয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী প্রবাসী মোঃ ইউসুফ আলী শেখ বলেন, আমি বাহারাইন প্রবাসী। দেশের বাইরে থেকে জানতে পারেন এলাকায় মাদকের বিস্তারের কথা। মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মধ্যাম(ফেসবুকে) পোস্ট দেন। এতে ছাত্রদল নেতা শাহারিরার আদনান নুর ইসলাম এর সহযোগী কলেজ ছাত্রদলের পদ থেকে বঞ্চিত হওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়। আমি দুই মাস ধরে দেশে আসার পর আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। এলাকার ছোট ভাই হিসাবে ইতিমধ্যে তাদেরকে ৫ হাজার করে দুই বার টাকা দেই। পরবর্তী ১ লক্ষ টাকা চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকার করেন। আমরা তিন জন রেলগেট এলাকায় গেলে আমাদের কে চোর বলে বেঁধে মারপিট করে হত্যার হুমকি দিয়ে জোর করে বিদেশি অস্ত্র নিয়ে চুরি করতে গেছি বলে স্বীকারউক্তি নিয়ে মারধর করে। এখবর শুনে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এস আই ছেলিম মোল্লা আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তিনি মামলা করেন। তারা জামিনে এসে আমার প্রাণনাশের হুমকি দেয়। আমি ও আমার পরিবার নিরাপত্তার অভাবে রয়েছি। কিছুদিন আগেও গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদার কে মারাত্মক জখম করে। আমাকে তেমন করবে বলে হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার টি আতংকে রয়েছি।
অভিযুক্ত শাহারিয়ার আদনান নুর ইসলাম বলেন, এই অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যাচার। আমার রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ অভিযোগ করা হয়েছে। গোয়ালন্দ উপজেলার ছাত্রদলের এক নেতা আমার জনপ্রিয়তা দেখে এই কাজগুলো করছে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনর্চাজ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, ১৮ই আগষ্ট প্রবাসীকে হেনস্তা করার অভিযোগে ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে থেকে ইউসুফ আলী শেখ নামে এক ব্যক্তিকে উদ্ধার করি। উদ্ধারকৃত ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে মামলা করে দোষীদের ছয় জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ছাত্রদল নেতা শাহারিয়ার আদনান নুর ইসলাম বিরুদ্ধে ছয়টি মাদক মামলাসহ ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদারকে হত্যাচেষ্টা মামলা রয়েছে।


























