Dhaka ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

‘একটা দল ৩০০ আসনে নমিনেশন দিয়ে, এখন পিআরের কথা বলে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 267

বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ৫ আগস্টের যে গণঅভ্যুত্থান, তার শিক্ষাই হলো জাতির সাথে আর প্রতারণা না করা। অথচ আমরা এখনও জাতির সাথে প্রতারণা করে যাচ্ছি। একদিকে পিআরের কথা বলছে, অন্যদিকে ৩০০ আসনে মনোনয়ন দিচ্ছে।

তিনি আরো বলেন, তোমরা পিআরের কথা বলো, আবার ৩০০ আসনে মনোনয়ন দাও। পিআরের কথা বললেতো কোনো আসনে মনোনয়ন দেবার কথা না। আগে জাতির সাথে প্রতারণা বন্ধ করতে হবে। তা না হলে গণঅভ্যুত্থানের চেতনা ভুলন্ঠিত হবে।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাসাইল পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খানশুরসহ অন্যরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘একটা দল ৩০০ আসনে নমিনেশন দিয়ে, এখন পিআরের কথা বলে’

প্রকাশের সময় : ০২:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫