Dhaka ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

গোয়ালন্দে বিএনপির সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধন

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৩:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 340

গোয়ালন্দে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা বিএনপি কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নঈম আনসারী। এ সময় তিনি বলেন, বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যদের নবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে তিনি উপজেলার চারটি ইউনিয়ন ও ১টি পৌরসভার নেতৃবৃন্দের হাতে সদস্য ফর্ম তুলে দেন।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএম সবুর শাহীন, গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, উপজেলা কৃষক দলের আহবায়ক আবু বক্কার ছিদ্দিক, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি জাজিউর রহমান রাসেল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক মো. ফারুক দেওয়ান, পৌর যুবদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্র দলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু সহ উপজেলা, পৌর ও চার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে বিএনপির সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রকাশের সময় : ০৩:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫