Dhaka ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়ার পদ্মায় ডুবে গেছে বালুবোঝাই বাল্কহেড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 162

রাজবাড়ীর গোয়ালন্দে তীব্র স্রোত ও পানির ঘূর্ণিপাকের কবলে পড়ে পদ্মায় ডুবে গেছে বালুবোঝাই বাল্কহেড। স্থানীয় লোকজন দ্রæত উদ্ধার করায় অল্পতে প্রাণে রক্ষা পায় ডুবে যাওয়া বাল্কহেডের সুকানি (চালক), লস্কর, বাবর্চিসহ পাঁচজন। গত সোমবার বিকেলে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের দুই শ মিটার ভাটিতে সাত্তার মেম্বারপাড়া এলাকায় পদ্মা নদীতে এ নৌ দুর্ঘটনাটি ঘটে।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে গোয়ালন্দে পদ্মায় প্রবল স্রোত বইছে। সেখানে স্রোতের মুখে ব্যাহত হচ্ছে ফেরি-লঞ্চসহ সকল নৌযান চলাচল। এমন পরিস্থিতিতে সোমবার বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের শিবালয় থানার রাহাতপুর চর এলাকা থেকে বালুবোঝাই একটি বাল্কহেড গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে। বাল্কহেডটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের কাছাকাছি পৌঁছে পদ্মার প্রচন্ড স্রোত ও পানির ঘূর্ণিপাকের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারায়। স্রোতের তোড়ে দ্রæত ভেসে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট থেকে ২০০ মিটার ভাটিতে সাত্তার মেম্বারপাড়া এলাকায় গিয়ে পদ্মায় ডুবে যায় বালুবোঝাই ওই বাল্কহেড।

এসময় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ট্রলার নিয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া বাল্কহেডের সুকানি, লস্কর, বাবুর্চিসহ পাঁচজনকে উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে দৌলতদিয়া ঘাটের বালু ব্যবসায়ী সাইদুল ইসলাম বাল্কহেডটি ভাড়া করে ওই বালু কিনে আনেন। বালুগুলো দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জনৈক ছালাম মোল্লার চাতালে নামার কথা ছিল।

এদিকে পদ্মায় ডুবে যাওয়া বাল্কহেডের সুকানি (চালক) সেলিম মিয়া (৪০) বলেন, ‘প্রচন্ড স্রোত ও পানির ঘূর্ণিপাকে পড়ে বাল্কহেডটি পদ্মায় ডুবে গেছে। বাল্কহেডে আমরা মোট পাঁচজন ছিলাম। স্থানীয়রা এসে উদ্ধার করায় আমরা সবাই প্রাণে রক্ষা পেয়েছি।’

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি বাল্কহেড দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের ভাটিতে পদ্মায় ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করার কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি। বাল্কহেড ডুবির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ার পদ্মায় ডুবে গেছে বালুবোঝাই বাল্কহেড

প্রকাশের সময় : ০২:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫